| সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 89 বার পঠিত
ইসলামী ব্যাংকের সিলেট জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সিলেট জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের একটি হোটেলে গতকাল আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম খান। ইসলামী ব্যাংকের এএমডি মো. ওমর ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জোনপ্রধান মো. জাকির হোসেন, ডেভেলপমেন্ট উইংপ্রধান একেএম মাহবুব মোরশেদ ও এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান আবুল লাইছ মোহাম্মদ খালেদ। সম্মেলনে জোনের অধীন শাখাপ্রধান ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারীরা অংশগ্রহণ করেন।
Posted ৭:৪০ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam