শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশ ব্যাংক বিলের নিলামের তারিখ ঘোষণা

  |   সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   94 বার পঠিত

বাংলাদেশ ব্যাংক বিলের নিলামের তারিখ ঘোষণা

বাংলাদেশ ব্যাংক বিলের নিলামের তারিখ ঘোষণা

বাজারে অতিরিক্ত তারল্য নিয়ন্ত্রণের মাধ্যমে মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে ৫, ১২, ১৯ ও ২৬ ফেব্রুয়ারি ৩০ দিন মেয়াদি বাংলাদেশ ব্যাংক বিলের নিলাম অনুষ্ঠিত হবে। এতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ বাংলাদেশের নিবাসী সব ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সর্বনিম্ন ১০ লাখ টাকা বা ১০ লাখ টাকার গুণিতক অংকের অভিহিত মূল্যে বিড দাখিল করতে পারবেন।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি হিসাব পরিচালনাকারী যেকোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নিজস্ব বা তাদের ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী গ্রাহকদের পক্ষে বিড দাখিল করতে পারবেন। প্রতি ১০০ টাকা অভিহিত মূল্যের (ফেস ভ্যালু) জন্য ডিসকাউন্টে বিলের প্রস্তাবিত ক্রয়মূল্য (অফার প্রাইস) উল্লেখসহ মোট অভিহিত মূল্য উদ্ধৃত করে ইলেকট্রনিক প্রক্রিয়ায় নিলামের দিন দুপুর সাড়ে ১২টার মধ্যে বাংলাদেশ ব্যাংকে স্থাপিত এফএমআই মডিউলের মাধ্যমে বিড দাখিল করতে হবে।

একই দিনে নিলাম অনুষ্ঠিত হবে ও ফলাফল বেলা ২টা ৩০ মিনিটের মধ্যে ঘোষণা করা হবে। নিলামে অংশগ্রহণের বিস্তারিত পদ্ধতিগত নির্দেশনা এরই মধ্যে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে পত্রযোগে জানানো হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪২ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com