| সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 81 বার পঠিত
এসবিএসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
এসবিএসি ব্যাংক পিএলসির ‘বার্ষিক ব্যবসায়িক উন্নয়ন সম্মেলন ২০২৫’ গতকাল রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে এ আয়োজনের উদ্বোধন করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমান। এমডি ও সিইও হাবিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ নাজমুল হক, মোহাম্মদ মাহবুবুর রহমান, মোহাম্মদ হেলালউদ্দিন, মো. এমদাদুল হক ও মশু ফিকুর রহমান এবং স্বতন্ত্র পরিচালক অধ্যাপক মো. মাকসুদুর রহমান সরকার এফসিএমএ ও জিয়াউর রহমান জিয়া এফসিএ। বিজনেস সেশন পরিচালনা করেন ডিএমডি মো. আলতাফ হোসেন ভুঁইয়া ও মো. নাজিমুদ্দৌলা। সম্মেলনে ব্যাংকের শীর্ষ নির্বাহী, বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জরা অংশগ্রহণ করেন।
Posted ৮:৪২ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam