| মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 102 বার পঠিত
এমটিবি বার্ষিক টাউন হলে নতুন লোগো উন্মোচন
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) তাদের বার্ষিক টাউন হল ২০২৫ এ নতুন লোগো উন্মোচন করেছে। ‘নেভিগেটিং চ্যালেঞ্জ, বিল্ডিং ট্রাস্ট’ প্রতিপাদ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ৩ হাজার এমটিবিয়ান অংশ নেন। এমটিবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী অনলাইনে যুক্ত হয়ে নতুন লোগোর উদ্বোধন করেন।
এই অনুষ্ঠানে এমটিবির ভাইস চেয়ারম্যান রাশেদ আহমেদ চৌধুরী, পরিচালক মো. আব্দুল মালেক, খাজা নারগিস হোসেন ও ড্যানিয়েল ডোনাল্ড ডে ল্যাঞ্জ এবং স্বতন্ত্র পরিচালক শিব নারায়ণ কয়রী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এবং অন্যান্য শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।
এ সময় সৈয়দ মঞ্জুর এলাহী বলেন, আজকের ব্যাংকিং বিশ্বে পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেয়া জরুরি।
রাশেদ আহমেদ চৌধুরী বলেন, এমটিবির নতুন পরিচয় গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং ও টেকসই প্রবৃদ্ধির প্রতিশ্রুতি দেয়।
অনুষ্ঠানে এমটিবির নতুন থিম সং উন্মোচন করা হয়, যা ব্যাংকের পথচলা ও ভবিষ্যৎ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়।
এমটিবির পরিচালক মো. আবদুল মালেক বলেন, আমাদের নতুন লোগো শুধু একটি চিহ্ন নয়। এটি আমাদের পারস্পরিক বিশ্বাসের ভিত্তি, গ্রাহক প্রতিশ্রুতি ও ভবিষ্যতের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির প্রতিফলন। পরিচালক ড্যানিয়েল ডোনাল্ড ডে ল্যাঞ্জ ও স্বতন্ত্র পরিচালক শিব নারায়ণ কয়রী ব্যাংকের ভবিষ্যৎ লক্ষ্য ও ব্র্যান্ড পুনর্গঠনের গুরুত্ব তুলে ধরেন।
এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান সকল এমটিবিয়ানদের পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, নতুন লোগো শুধু ডিজাইনের পরিবর্তন নয়, এটি ব্যাংকের বর্ধিত সক্ষমতা ও ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গির প্রতিচ্ছবি।
প্রসঙ্গত, এমটিবি বার্ষিক টাউন হল ২০২৫ ব্যাংকের সাফল্য উদযাপন, ভবিষ্যৎ কৌশল নির্ধারণ ও বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠান হিসেবে এমটিবির অবস্থানকে সুসংহত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই নতুন ব্র্যান্ডিংয়ের মাধ্যমে এমটিবি একটি নতুন যুগে প্রবেশ করলো, যেখানে নতুনত্ব, উদ্ভাবন, স্থিতিশীলতা ও পারস্পরিক বিশ্বাস হবে প্রধান ভিত্তি
Posted ৫:৩৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam