| বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 67 বার পঠিত
সিটি ইন্স্যুরেন্সের পর্ষদ সভা আজ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের সিটি জেনারেল ইন্স্যুরেন্স পিএলসির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আজ। বিকাল ৪টায় অনুষ্ঠিত সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে সিটি ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ২৫ পয়সা। গত ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৪০ পয়সায়।
সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের সাড়ে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ২৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৬৮ পয়সা। গত ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮ টাকা ৫৭ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৭ টাকা ৫৩ পয়সা।
সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৭ টাকা ৫৩ পয়সায়।
সমাপ্ত ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৭৭ পয়সা, যা আগের বছরের একই সময় ছিল ১ টাকা ১ পয়সা। এর আগে ২০১৮ ও ২০১৯ হিসাব বছরে ৫ শতাংশ করে নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ২০১৭ সালে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল সিটি জেনারেল ইন্স্যুরেন্স। এছাড়া ২০১৬ হিসাব বছরে ১০ শতাংশ নগদ এবং ২০১৫ ও ২০১৪ হিসাব বছরে ১০ শতাংশ হারে স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।
কোম্পানিটির সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘ট্রিপল এ’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রতিবেদন তৈরি করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।
২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ৬৮ কোটি ১৬ লাখ ৬০ হাজার। রির্জাভে রয়েছে ৭০ কোটি ৯২ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৬ কোটি ৮১ লাখ ৬৬ হাজার ১২২। এর মধ্যে ৩০ দশমিক শূন্য ৬ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৩৭ দশমিক ৯৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক শূন্য ২ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ২৫ দশমিক ৯৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
Posted ৫:৪২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam