| বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 69 বার পঠিত
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের উদ্যোগে জলবায়ুবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের আয়োজনে ‘ক্যাটালাইজিং ক্লাইমেট অ্যাডাপটেশন অ্যাকশন অ্যান্ড মোবিলাইজিং ইনভেস্টমেন্ট’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে নীতিনির্ধারক, আর্থিক প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী ও বেসরকারি খাতের শীর্ষ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। কর্মশালায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় এবং স্ট্যান্ডার্ড চার্টার্ডের সিনিয়র সাসটেইনেবিলিটি অ্যাডভাইজার জন মার্টন বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস, বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং এবং ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স বিভাগের সিনিয়র ডিরেক্টর অরিঞ্জয় ধর উপস্থিত ছিলেন। এ সময় দুটি কেস স্টাডি উপস্থাপন করা হয়। ড. নন্দন মুখার্জি জলবায়ু-সহনশীল আবাসন নিয়ে গবেষণা তুলে ধরেন, যেখানে সরকারি ও বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে অভিযোজন প্রযুক্তির প্রসারের সুযোগ নিয়ে আলোচনা করা হয়। অন্যদিকে এসিআই এগ্রো বিজনেসের এমডি ড. এফএইচ আনসারি কৃষি খাতে অভিযোজন বিনিয়োগের গুরুত্ব, জলবায়ু-স্মার্ট চাষাবাদ, টেকসই সেচ ব্যবস্থা ও স্থিতিস্থাপক সরবরাহ ব্যবস্থায় বিনিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
Posted ৫:৪৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam