| শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 61 বার পঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকের ৩৯০তম পর্ষদ সভা অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ৩৯০তম পর্ষদ সভা সম্প্রতি করপোরেট প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ কে আজাদ। সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও মহিউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এ সময় পরিচালকদের মধ্যে ছিলেন ড. আনোয়ার হোসেন খান, মো. সানাউল্লাহ সাহিদ, মো. আব্দুল বারেক, আব্দুল হালিম, আক্কাচ উদ্দিন মোল্লা, ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান, ফকির আখতারুজ্জামান, তাহেরা ফারুক, জেবুন নাহার ও ফকির মাসরিকুজ্জামান। সভায় আরো উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক একরামুল হক ও মো. রিয়াজুল করিম। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের এমডি মোসলেহ্ উদ্দীন আহমেদ ও কোম্পানি সচিব মো. আবুল বাশার।
Posted ৪:৫৩ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam