| শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 85 বার পঠিত
কক্সবাজারে ব্র্যাক ব্যাংকের দ্বিতীয় শাখার উদ্বোধন
কক্সবাজারে দ্বিতীয় শাখা চালু করেছে ব্র্যাক ব্যাংক। পর্যটন নগরীর কলাতলীতে গতকাল নতুন শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান এবং এমডি ও সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ডিএমডি ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, সিনিয়র জোনাল হেড (নর্থ) একেএম তারেক, সিনিয়র জোনাল হেড (সাউথ) তাহের হাসান আল মামুন, চট্টগ্রাম অঞ্চলের রিজিওনাল হেড জামশেদ আহমেদ চৌধুরীসহ ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের অন্য কর্মকর্তারা।
Posted ৪:৫৯ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam