শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নিটল ইন্স্যুরেন্সের বার্ষিক ব্যবসা সম্মেলন অনুষ্ঠিত

  |   মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   71 বার পঠিত

নিটল ইন্স্যুরেন্সের বার্ষিক ব্যবসা সম্মেলন অনুষ্ঠিত

নিটল ইন্স্যুরেন্সের বার্ষিক ব্যবসা সম্মেলন অনুষ্ঠিত

নিটল ইন্স্যুরেন্স কোম্পানির বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) কোম্পানির প্রধান কার্যালয়ের ‌‌’নিরাপদ অডিটোরিয়াম’-এ অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান একেএম মনিরুল হক। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও পরিচালক নাঈমা হক।

মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম মাহবুবুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে কোম্পানির সকল শাখা প্রধান এবং প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোম্পানিটির চেয়ারম্যান একেএম মনিরুল হক ব্যবসায়িক সাফল্যে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যৎ দিক নির্দেশনা প্রদান করেন। একইসাথে সাফল্যের ধারা অব্যহত রেখে আগামীতে সবাইকে একসাথে নিষ্ঠার সাথে কাজ করার জন্য পরামর্শ প্রদান করেন।

অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মেসবাহ-উল আলম চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন এবং বার্ষিক ব্যবসার লক্ষ্য অর্জনের জন্য সকলকে সর্বোত্তম প্রচেষ্টা দেয়ার জন্য উৎসাহিত করেন।

Facebook Comments Box
advertisement

Posted ১১:০৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com