| সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 68 বার পঠিত
জিএসপি ফাইন্যান্স ও ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং এর মধ্যে চুক্তি স্বাক্ষর
জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড এবং ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির মোবাইল ব্যাংকিং প্লাটফর্ম রকেটের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় জিএসপি ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় জিএসপি ফাইন্যান্সের এমডি ও সিইও (চলতি দ্বায়িত্ব) মো. মোস্তাফিজুর রহমান এবং ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং বিভাগের প্রধান (রকেট) আহমেদ শামসুল হুদা নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন। এ চুক্তির ভিত্তিতে জিএসপি ফাইন্যান্সের গ্রাহকরা বাংলাদেশের যেকোনো স্থান থেকে রকেটের মাধ্যমে তাদের ঋণের কিস্তি পরিশোধ ও আমানতসংক্রান্ত লেনদেন সম্পন্ন করতে পারবেন।
Posted ৪:২৭ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam