শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিটি ব্যাংকের প্রয়াত উদ্যোক্তার শেয়ার হস্তান্তর সম্পন্ন

  |   সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   82 বার পঠিত

সিটি ব্যাংকের প্রয়াত উদ্যোক্তার শেয়ার হস্তান্তর সম্পন্ন

সিটি ব্যাংকের প্রয়াত উদ্যোক্তার শেয়ার হস্তান্তর সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসির উদ্যোক্তা প্রয়াত মো. আলী হোসেনের কাছে ব্যাংকটির ২ কোটি ৫৮ লাখ ৪৮ হাজার ৫৬৬টি শেয়ার ছিল। তার নমিনি হিসেবে সাকিবা শবনম ডোনা ও ফারিয়া শবনম ডায়ানার অনুকূলে সমান অনুপাতে এ শেয়ার হস্তান্তর সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২ জানুয়ারি মারা গেছেন সিটি ব্যাংক পিএলসির উদ্যোক্তা মো. আলী হোসেন। ২ ফেব্রুয়ারি তার কাছে থাকা এ শেয়ারের স্থানান্তরসংক্রান্ত বিজ্ঞপ্তি ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৩৪৭ কোটি ৮ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ৪৬০ কোটি ২৫ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৩৯৫। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকের কাছে ৩০ দশমিক ৩৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২২ দশমিক ৩৯, বিদেশী বিনিয়োগকারী ৫ দশমিক ৮৭ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে বাকি ৪১ দশমিক ৪০ শতাংশ শেয়ার রয়েছে।

মূলধন ভিত্তি শক্তিশালী ও ব্যবসায়িক প্রবৃদ্ধি চলমান রাখতে সম্প্রতি ৮০০ কোটি টাকার বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে সিটি ব্যাংক। ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যুর এ সিদ্ধান্ত কার্যকর হবে।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদে ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ২১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৯০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৪২ পয়সায়।

ব্যাংকটির সর্বশেষ সার্ভিলেন্স রেটিং দীর্ঘমেয়াদে ‘‌ডাবল এ ওয়ান’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি ওয়ান’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।

ডিএসইতে গতকাল সিটি ব্যাংক শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ২২ টাকা ৮০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১৭ টাকা ৩০ ও ২৬ টাকা ৭০ পয়সা।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৩ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com