শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রফেশনাল একচ্যুয়ারি পরীক্ষার জন্য বৃত্তি দেবে সরকার

  |   মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   75 বার পঠিত

প্রফেশনাল একচ্যুয়ারি পরীক্ষার জন্য বৃত্তি দেবে সরকার

প্রফেশনাল একচ্যুয়ারি পরীক্ষার জন্য বৃত্তি দেবে সরকার

দেশের বীমা শিল্পের জন্য ডিগ্রিধারী একচ্যুয়ারির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রফেশনাল একচ্যুয়ারির মডিউল ভিত্তিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বৃত্তি প্রদান করবে সরকার। এ জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা হয়েছে।

আগামী ৩০ এপ্রিল (বুধবার) বিকেল ৫টা পর্যন্ত এই বৃত্তির জন্য আবেদন করা যাবে। গত ১১ ফেব্রুয়ারি প্রকাশিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব ও স্টিয়ারিং কমিটির সদস্য-সচিব ড. দেলোয়ার হোসেন।

এই বৃত্তির জন্য যেসব শর্ত আরোপ করা হয়েছে-

আবেদনকারী যুক্তরাজ্যের ইনস্টিটিউট এন্ড ফ্যাকাল্টি অব একচ্যুয়ারিস, যুক্তরাষ্ট্রের সোসাইটি অব একুচ্যুয়ারিস বা অন্য কোন দেশের সমমানের প্রতিষ্ঠানে নিবন্ধনকরে বিষয়ভিত্তিক নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে প্রফেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থী এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন;

আবেদনকারী বিষয়ভিত্তিক পরীক্ষায় নিবন্ধন করার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিবন্ধন ফি সংক্রান্ত ইনভয়েস বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বরাবরে প্রেরণ করার পর এ সংক্রান্ত অর্থ পরিশোধ করা হবে;

যুক্তরাজ্যের ইনস্টিটিউট এন্ড ফ্যাকাল্টি অব একচ্যুয়ারিস, যুক্তরাষ্ট্রের সোসাইটি অব একুচ্যুয়ারিস বা সমমানের কোন সোসাইটিতে এক বিষয়ে পরীক্ষায় অবতীর্ণ হওয়ার পর ৫ বছর পর্যন্ত ‘একচ্যুয়ারিয়াল সাইন্স স্কলারশিপ তহবিল’ এর অর্থায়নে এক বিষয়ে সর্বোচ্চ ২ বার বিষয়ভিত্তিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

তবে দ্বিতীয়বার পরীক্ষা দেয়ার পরও যদি কোন বিষয়ে কৃতকার্য না হোন, এক্ষেত্রে নিজ খরচে তৃতীয়বার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তৃতীয়বারের পরীক্ষায় অংশগ্রহণপূর্বক কৃতকার্য শিক্ষার্থীর পরীক্ষার ফি উক্ত তহবিল থেকে পরবর্তীতে পুনর্ভরণ করা হবে।

তবে কোন অবস্থাতেই ৪র্থবার কোন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য ‘একচ্যুয়ারিয়াল সাইন্স স্কলারশিপ তহবিল’ হতে বৃত্তি প্রদান করা হবে না;

সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত সংস্থা, বিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত সরকারি প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি বীমা কোম্পানি (লাইফ/নন-লাইফ)-তে চাকরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। তবে প্রার্থীরা চাইলে আবেদনের অগ্রিম কপি নির্ধারিত তারিখের মধ্যে জমা দিতে পারবেন;

আগ্রহী প্রার্থীরা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ওয়েবসাইট (www.fid.gov.bd ও www.idra.org.bd) থেকে আবেদনপত্রের ফরম ডাউনলোড করতে পারবেন;

সম্প্রতি তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সকল সনদ, পরীক্ষার মার্কশিট/গ্রেড পয়েন্টের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট এর সত্যায়িত কপি, IFOA, SOA-USA বা সমমানের প্রতিষ্ঠান হতে মডিউলভিত্তিক পরীক্ষায় অংশগ্রহণের প্রমাণকসহ আবেদনপত্র নিম্নস্বাক্ষরকারী বরাবরে ডাকযোগে অথবা সরাসরি পৌঁছাতে হবে;

আবেদনের সময়সীমা আগামী ৩০ এপ্রিল, ২০২৫ তারিখ, বুধবার, বিকাল ৫টা এবং কর্তৃপক্ষ যেকোন সময় এ বিজ্ঞপ্তি বাতিল বা পরিবর্তন এবং পরিবর্ধন এবং যেকোন বৃত্তিপ্রাপ্ত ব্যক্তির আবেদন বিবেচনা বা বাতিলের নিরঙ্কুশ ক্ষমতা সংরক্ষণ করেন।

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(313 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com