| বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 93 বার পঠিত
হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের দুই কর্মকর্তা বরখাস্ত
হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তাদের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুল মতিন এবং উপব্যবস্থাপনা পরিচালক (মার্কেটিং) লুতফুন্ নাহার আলোকে বরখাস্ত করেছে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানির চেয়ারম্যান জামাল উদ্দিন এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান জামাল উদ্দিন জানান, বরখাস্তকৃত কর্মকর্তারা কোম্পানির নির্ধারিত টার্গেট পূরণ করতে ব্যর্থ হওয়ায় তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বরখাস্তকৃত দুই কর্মকর্তা কোম্পানির অন্য দুই পরিচালক জুলহাস ও সালেহ হোসেনের যোগসাজশে বোর্ডের অনুমতি ছাড়াই বহিরাগত জনবল নিয়ে প্রধান কার্যালয়ে অবস্থান করে বিশৃঙ্খলা তৈরি করছে, যা কোম্পানির ভাবমূর্তির ক্ষুণ্ন করছে বলে মন্তব্য করেছেন হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান। তিনি বলেন, ‘বরখাস্তকৃত কর্মকর্তারা এখনো অফিসে অবস্থান করছেন এবং বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। আমি তাদের জায়গায় নতুন লোক নিয়োগ দিয়েছি। তারা কেন অফিসে আছেন, সেটা আমার জানা নেই।’
Posted ৫:৪৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam