| বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 70 বার পঠিত
স্ট্যান্ডার্ড চার্টার্ডের ১২০ বছর উদযাপনে ঢাকায় গ্রুপ সিইও বিল উইন্টার্স
বাংলাদেশে কার্যক্রম শুরুর ১২০ বছর উদযাপন করেছে বেসরকারি ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের গ্রুপ সিইও বিল উইন্টার্স। সফরকালে তিনি দেশের ব্যবসায়ী, নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বিল উইন্টার্সের সঙ্গে ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয়।
Posted ৫:৫২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam