শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিটিজেনস ব্যাংকের ডিএমডি হলেন মো. মোস্তাফিজুর রহমান

  |   বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   66 বার পঠিত

সিটিজেনস ব্যাংকের ডিএমডি হলেন মো. মোস্তাফিজুর রহমান

সিটিজেনস ব্যাংকের ডিএমডি হলেন মো. মোস্তাফিজুর রহমান

সিটিজেনস ব্যাংক পিএলসিতে ডিএমডি হিসেবে যোগ দিয়েছেন মো. মোস্তাফিজুর রহমান। এর আগে তিনি ব্যাংক এশিয়ায় এসইভিপি পদে কর্মরত ছিলেন। মোস্তাফিজুর রহমান ১৯৯৭ সালে ঢাকা ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ ২৭ বছরের কর্মজীবনে তিনি শাহজালাল ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক এবং ব্যাংক এশিয়ায় বিভিন্ন বিভাগে ও শাখায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

মোস্তাফিজুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) সম্পন্ন করেছেন। এছাড়া একই বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে এমকম এবং বিকম (অনার্স) ডিগ্রি অর্জন করেছেন।
মোস্তাফিজুর রহমান দেশ-বিদেশে অসংখ্য প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছেন। এছাড়া তিনি বিভিন্ন সময় ব্যাংকসংশ্লিষ্ট কর্মকাণ্ডে যুক্তরাজ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা, জার্মানি, সংযুক্ত আরব আমিরাতসহ গুরুত্বপূর্ণ ফাইন্যান্সিয়াল হাব (আর্থিক কেন্দ্র) পরিদর্শন করেছেন।
Facebook Comments Box
advertisement

Posted ৫:৫৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com