শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইসলামী ব্যাংক বরিশাল জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত

  |   শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   73 বার পঠিত

ইসলামী ব্যাংক বরিশাল জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বরিশাল জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বরিশাল জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বরিশাল জেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব। বিশেষ অতিথির বক্তব্য দেন এএমডি মো. আলতাফ হুসাইন। ব্যাংকের ডেভেলপমেন্ট উইংপ্রধান একেএম মাহবুব মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন এজেন্ট ব্যাংকিং প্রধান আবুল লাইছ মোহাম্মদ খালেদ, বরিশাল জোনপ্রধান মো. সরোয়ার হোসেন এবং এসভিপি শোয়াইব আহমেদ। সম্মেলনে বরিশাল জোনের অধীন শাখাপ্রধান ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারীরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৭ পূর্বাহ্ণ | শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com