শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইসলামী বিমার জন্য সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ বাধ্যতামূলক

  |   শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   85 বার পঠিত

ইসলামী বিমার জন্য সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ বাধ্যতামূলক

ইসলামী বিমার জন্য সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ বাধ্যতামূলক

অবশেষে ইসলামী বিমা কোম্পানিগুলোর জন্য সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ বাধ্যতামূলক করেছে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এতদিন প্রচলিত ধারার বিমা কোম্পানিগুলোর জন্য সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ বাধ্যতামূলক থাকলেও ইসলামী শরিয়াহ ভিত্তিতে পরিচালিত বিমা কোম্পানির জন্য বাধ্যতামূলক ছিল না।

এখন ইসলামী বিমা কোম্পানিগুলোর জন্য সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ বাধ্যতামূলক করে কোম্পানিগুলোকে চিঠি দিয়েছে আইডিআরএ। গত ১৯ ফেব্রুয়ারি এ চিঠিতে সই করেছেন আইডিআরএর পরিচালক মোহা. আব্দুল মজিদ।

এতে উল্লেখ করা হয়, ইসলামী জীবন বিমা কোম্পানিগুলোকে সরকারি সিকিউরিটিজ ইসলামী বন্ড বা সুকুকে কমপক্ষে ৩০ শতাংশ বিনিয়োগ করতে হবে। অপরদিকে, ইসলামী শরিয়াহ ভিত্তিতে পরিচালিত সাধারণ বিমা কোম্পানিগুলোর ক্ষেত্রে এ বিনিয়োগের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ।

আইডিআরএর তথ্য অনুসারে, বর্তমানে দেশের বেসরকারি খাতে ১৬টি ইসলামী বিমা কোম্পানি ব্যবসা করছে। এর মধ্যে ইসলামী জীবন বিমা কোম্পানির সংখ্যা ১২টি এবং ইসলামী সাধারণ বিমা কোম্পানির সংখ্যা চারটি। দেশে বিমা ব্যবসা করা ইসলামী চার সাধারণ বিমা কোম্পানির মধ্যে রয়েছে- ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স।

অপরদিকে, ইসলামী জীবন বিমা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স এবং আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স।

Facebook Comments Box
advertisement

Posted ৫:২৮ পূর্বাহ্ণ | শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com