অগ্রণী ব্যাংক পিএলসির ময়মনসিংহ সার্কেলের ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনাবিষয়ক ‘ব্যবস্থাপক সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহের বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) অডিটরিয়ামে গতকাল অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের সিইও মো. আনোয়ারুল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন ডিএমডি ওয়াহিদা বেগম এবং বিশেষ অতিথি ছিলেন মহাব্যবস্থাপক (ক্রেডিট) মো. শামছুল আলম। ময়মনসিংহ সার্কেলের মহাব্যবস্থাপক মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে ময়মনসিংহ সার্কেলের বিভিন্ন অঞ্চলের প্রধান ও শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।