শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিটি ব্যাংক বন্ডের ১০ শতাংশ কুপন ঘোষণা

  |   সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   95 বার পঠিত

সিটি ব্যাংক বন্ডের ১০ শতাংশ কুপন ঘোষণা

সিটি ব্যাংক বন্ডের ১০ শতাংশ কুপন ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি আগামী ১ মার্চ থেকে ৩১ আগস্ট পর্যন্ত অর্ধবার্ষিক সময়ের জন্য বার্ষিক ১০ শতাংশ কুপন রেট ঘোষণা করেছে। বন্ডটির ট্রাস্টি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত বছরের ১ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অর্ধবার্ষিক সময়ের জন্য বার্ষিক ১০ শতাংশ হারে কুপন ঘোষণা করেছিল বন্ডটির ট্রাস্টি। তার আগে গত বছরের ১ মার্চ থেকে ২১ আগস্ট পর্যন্ত অর্ধবার্ষিক সময়ের জন্য বার্ষিক ১০ শতাংশ হারে কুপন ঘোষণা করা হয়েছিল।

২০২২ সালের ২০ জুনে ডিএসইতে তালিকাভুক্ত হয় সিটি ব্যাংক লিমিটেডের ৪০০ কোটি টাকার এ পারপেচুয়াল বন্ড। ২০২০ সালের ২৩ জুন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭২৯তম সভায় এ বন্ডের অনুমোদন দেয়া হয়। এর আগে এ বন্ড ইস্যুর প্রস্তাবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেয় সিটি ব্যাংক।

বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। সরকারি আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, সমবায় সমিতি, সংগঠন, ট্রাস্টসহ যোগ্য বিনিয়োগকারীদের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হয়েছে। ব্যাংকটির অ্যাডিশনাল টিয়ার-ওয়ান মূলধনভিত্তি শক্তিশালী করার উদ্দেশ্যে বন্ড বিক্রির মাধ্যমে উত্তোলিত অর্থ ব্যয় করা হয়েছে।।

এ বন্ডের লিড অ্যারেঞ্জারের দায়িত্বে ছিল সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড। আর ট্রাস্টির দায়িত্বে রয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড। বন্ডটির মোট ইউনিট সংখ্যা চার হাজার। এর মধ্যে ৬৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও ৩৫ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:০২ পূর্বাহ্ণ | সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com