| মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 61 বার পঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ইডব্লিউইউতে ইকোনমিকস কনটেস্ট
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে (ইডব্লিউইউ) ‘ন্যাশনাল ইকোনমিকস কনটেস্ট ২০২৫’-এর আয়োজন করা হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের এমডি মোসলেহ্ উদ্দীন আহমেদ। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ এয়ার কমোডর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের এসএভিপি মো. জাকির হোসেন ও জনসংযোগ ইনচার্জ কেএম হারুনুর রশীদসহ সংশ্লিষ্টরা।
Posted ৪:৩৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam