| মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 78 বার পঠিত
নাভানা গ্রুপ ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর
নাভানা গ্রুপ ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি নাভানা গ্রুপের করপোরেট অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নাভানা গ্রুপের সিনিয়র জিএম মোস্তফা জাহিদ আহমেদ এবং গার্ডিয়ান লাইফের এসভিপি ও গ্রুপ ইন্স্যুরেন্স প্রধান গাজী রাফি আহমেদ শামস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন। এ চুক্তির আওতায় নাভানা গ্রুপের কর্মীদের জন্য গ্রুপ জীবন ও স্বাস্থ্য বীমা সুবিধা প্রদান করবে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
Posted ৪:৩৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam