| বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 66 বার পঠিত
ওয়েস্টিন ও শেরাটন হোটেলের সঙ্গে ব্র্যান্ডিং চুক্তি করেছে ব্যাংক এশিয়া
রাজধানীর পাঁচতারকা হোটেল দ্য ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকার সঙ্গে ব্র্যান্ডিং চুক্তি করেছে ব্যাংক এশিয়া। এ অংশীদারত্বের ফলে ব্যাংক এশিয়ার কার্ডধারীরা রমজান মাসে হোটেল দুটিতে বিশেষ ছাড় ও অফার উপভোগ করতে পারবেন। চুক্তি স্বাক্ষর উপলক্ষে সম্প্রতি শেরাটন ঢাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির সিইও শাকাওয়াথ হোসেন এবং দ্য ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকার ক্লাস্টার জেনারেল ম্যানেজার স্টেফান মেস। এছাড়া ব্যাংক এশিয়ার পক্ষে উপস্থিত ছিলেন এএমডি ও প্রধান বাণিজ্যিক কর্মকর্তা এএনএম মাহফুজ এবং হেড অব কার্ডস (এডিসি ও ইন্টারনেট ব্যাংকিং) জিসান আহাম্মদ।
Posted ৪:২৯ পূর্বাহ্ণ | বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam