শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রমজান মাসে বীমা অফিস চলবে সাড়ে ৯টা থেকে ৪টা

  |   বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   87 বার পঠিত

রমজান মাসে বীমা অফিস চলবে সাড়ে ৯টা থেকে ৪টা

রমজান মাসে বীমা অফিস চলবে সাড়ে ৯টা থেকে ৪টা

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মতো বীমা খাত সংশ্লিষ্ট সকল অফিসের সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বীমা কোম্পানিগুলোকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ (আইডিআরএ) ।

নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র চিঠিতে বলা হয়েছে, সকল বীমা করপোরেশন, বীমা কোম্পানি এবং বীমা সংশ্লিষ্ট অন্যান্য অফিস চলবে সকাল সাড়ে নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত।

আর জোহরের নামাজের জন্য বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।

চিঠিতে বলা হয়েছে, এ আদেশ ১ রমজান ১৪৪৬ হিজরি হতে কার্যকর হবে এবং  পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পর অফিসের সময়সূচির ক্ষেত্রে রমজানের পূর্বাবস্থা বলবৎ হবে।

পবিত্র রমজান মাসে বর্ণিত অফিস সময়-সূচি যথাযথভাবে পরিপালনের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে সংস্থাটির পরিচালক সুবীর চৌধুরী স্বাক্ষরিত ওই চিঠিতে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:০২ পূর্বাহ্ণ | বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com