| শনিবার, ০১ মার্চ ২০২৫ | প্রিন্ট | 72 বার পঠিত
ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই মামলা হয়েছে, দাবি ইস্টার্ণ ব্যাংকের
এক গ্রাহকের অবৈধ চাপে নতিস্বীকার না করায় ইস্টার্ণ ব্যাংক পিএলসির (ইবিএল) পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কমিটিকে জড়িয়ে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলী রেজা ইফতেখার। তিনি বলেন, ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই মিথ্যা মামলা করা হয়েছে। ইস্টার্ণ ব্যাংক আইনি পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।
রাজধানীর গুলশানে ইস্টার্ণ ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন ব্যাংকটির এমডি ও সিইও আলী রেজা ইফতেখার। ব্যাংকের গ্রাহক মুর্তজা আলীর দায়ের করা মামলার বিষয়ে অবস্থান জানাতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ইস্টার্ণ ব্যাংকের লিগ্যাল রিটেইনার ব্যারিস্টার ওমর সাদাত এবং কমিউনিকেশনস অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান জিয়াউল করিম।
Posted ৪:৪৮ পূর্বাহ্ণ | শনিবার, ০১ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam