| রবিবার, ০২ মার্চ ২০২৫ | প্রিন্ট | 130 বার পঠিত
ইস্টার্ন ব্যাংক পিএলসি: আধুনিক ব্যাংকিং সেবায় বিশ্বস্ত নাম
গ্রাহকদের জন্য নানা ধরনের আধুনিক ব্যাংকিং সেবা প্রদান করছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে ব্যাংকটি তাদের বিভিন্ন কার্ড পরিষেবা, অফার, নিরাপত্তাব্যবস্থা ও আন্তর্জাতিক লেনদেনের জন্য বিশেষ সুবিধা দিয়ে থাকে।

ইস্টার্ন ব্যাংকের কোনো গ্রাহকের ডেবিট কার্ডের মেয়াদ শেষ হয়ে গেলে যদি তাঁর অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালান্স থাকে, তাহলে কার্ডটি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করা হয় এবং গ্রাহক নতুন কার্ড পেয়ে যান। এ ছাড়া কন্টাক্ট সেন্টারে কল করে বা ব্রাঞ্চে গিয়ে নতুন কার্ডের জন্য আবেদন করা যায়। সাধারণত নতুন তথ্য জমা দেওয়ার প্রয়োজন হয় না। তবে গ্রাহক চাইলে তাঁর তথ্য হালনাগাদ করতে পারেন। কার্ড নবায়নের ফি নির্ভর করে ব্যাংকের চার্জ শিডিউলের ওপর।
Posted ৪:০৫ পূর্বাহ্ণ | রবিবার, ০২ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam