| রবিবার, ০২ মার্চ ২০২৫ | প্রিন্ট | 157 বার পঠিত
বিআইএ’র নব-নির্বাচিত প্রেসিডেন্টকে পপুলার লাইফ ইন্স্যুরেন্স এর শুভেচ্ছা
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র ২০২৫-২০২৬ মেয়াদে নব-নির্বাচিত প্রেসিডেন্ট এবং গ্লোবাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান সাঈদ আহমেদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স।

কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য বিএম ইউসুফ আলী বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এই শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য এস এম নুরুজ্জামান।
Posted ৪:২৭ পূর্বাহ্ণ | রবিবার, ০২ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam