শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইউনিয়ন ব্যাংকের নতুন এমডি ও সিইও মো. হুমায়ুন কবির

  |   সোমবার, ০৩ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   68 বার পঠিত

ইউনিয়ন ব্যাংকের নতুন এমডি ও সিইও মো. হুমায়ুন কবির

ইউনিয়ন ব্যাংকের নতুন এমডি ও সিইও মো. হুমায়ুন কবির

ইউনিয়ন ব্যাংক পিএলসির এমডি ও সিইও হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবির। এর আগে তিনি এনআরবিসি ব্যাংকে ডিএমডি, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও ক্যামেলকো হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনে মো. হুমায়ুন কবির বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সচিব ছাড়াও ব্যাংকিং রেগুলেশন, পলিসি, ফরেন এক্সচেঞ্জ পলিসি, ফরেন এক্সচেঞ্জ ইনভেস্টমেন্ট, মানবসম্পদ, এগ্রিকালচার ক্রেডিট ও ব্যাংকিং ইন্সপেকশন বিভাগে কর্মরত ছিলেন। এছাড়া তিনি কেন্দ্রীয় ব্যাংকের চট্টগ্রাম, মতিঝিল, বরিশাল ও খুলনা অফিস এবং ট্রেনিং একাডেমিতে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
হুমায়ুন কবির কর্মজীবনে বিভিন্ন ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে কাজ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন।
Facebook Comments Box
advertisement

Posted ৪:২৬ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com