শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নর্দার্ন ইসলামি ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী পদে গোলাম ফারুকের নিয়োগ নবায়ন অনুমোদন

  |   বুধবার, ০৫ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   80 বার পঠিত

নর্দার্ন ইসলামি ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী পদে গোলাম ফারুকের নিয়োগ নবায়ন অনুমোদন

নর্দার্ন ইসলামি ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী পদে গোলাম ফারুকের নিয়োগ নবায়ন অনুমোদন

নর্দার্ন ইসলামি ইন্স্যুরেন্স পিএলসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে চৌধুরী গোলাম ফারুককে আরো তিন বছরের জন্য নিয়োগ নবায়নের প্রস্তাব অনুমোদন করছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

চলতি বছরের ২০ জানুয়ারি থেকে ২০২৮ সালের ১৯ জানুয়ারি পর্যন্ত এ নিয়োগ অনুমোদন করা হয়।

আইডিআরএ’র উপ-পরিচালক (নন-লাইফ) মোঃ সোলায়মান স্বাক্ষরিত এক পত্রে গত ২৬ ফেব্রুয়ারি এই নিয়োগ অনুমোদনের কথা জানানো হয়।

এর আগে ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি চৌধুরী গোলাম ফারুককে নর্দার্ন ইসলামি ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে অনুমোদন দেয় আইডিআরএ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে হিসাববিজ্ঞান বিভাগ থেকে অনার্স এবং ১৯৮৫ সালে এম কম (হিসাববিজ্ঞান) ডিগ্রি অর্জন করেন। গোলাম ফারুক ১৯৮৮ সালে নন-লাইফ বীমা জগতে যোগ দিয়ে বিভিন্ন কোম্পানিতে আন্ডাররাইটিং, ব্রাঞ্চ কন্ট্রোল, কোম্পানি সেক্রেটারি, ক্লেইম, রি-ইন্স্যুরেন্স, প্রশাসন ইত্যাদি বিভিন্ন সময়ে বিভিন্ন বিভাগে কর্মরত ছিলেন। তিনি অত্যন্ত দক্ষতা, আন্তরিকতা ও সুনামের সঙ্গে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে নন-লাইফ বীমা জগতে কর্মরত আছেন এবং ২০০৯ সাল থেকে অদ্যাবধি নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডে কর্মরত আছেন।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৪ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com