শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক হলেন অসিত কুমার সাহা ও জাহিদুল আলম

  |   বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   89 বার পঠিত

স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক হলেন অসিত কুমার সাহা ও জাহিদুল আলম

স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক হলেন অসিত কুমার সাহা ও জাহিদুল আলম

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির পরিচালক নির্বাচিত হয়েছেন অসিত কুমার সাহা ও জাহিদুল আলম। সম্প্রতি ব্যাংকের ৪০৩তম বোর্ড সভার সিদ্ধান্তক্রমে এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে এ দুজনকে পরিচালক পদে নির্বাচিত করা হয়।

উদ্যোক্তা অসিত কুমার সাহা বর্তমানে এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজ, এ কে সাহা স্টিল ইন্ডাস্ট্রিজ, উত্তম অয়েল মিলস এবং এনজি সাহা স্টিল ইন্ডাস্ট্রিজের এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সাহা স্টিল প্রডাক্টস ও নিউ বেঙ্গল ট্রেডিংয়ের একজন পরিচালকও। তিনি সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম থেকে বিকম (সম্মান) সম্পন্ন করেছেন।

অন্যদিকে জাহিদুল আলম মেসার্স সুপার ইলেক্ট্রনিকস, মেসার্স রেডিওভিশন, জেপি সন্স এবং হোয়াইট র‍্যাবিটের ম্যানেজিং পার্টনার। পাশাপাশি হে এগ্রোর এমডি এবং শুফলা মাল্টি প্রডাক্টসের ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মিজুকি হাউজহোল্ড প্রডাক্টস ও পিএএম কমপ্লেক্সের একজন পরিচালকও। জাহিদুল আলম লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে বিএসসি (সম্মান) সম্পন্ন করেছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:০১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com