| শনিবার, ০৮ মার্চ ২০২৫ | প্রিন্ট | 70 বার পঠিত
রমজান ও ঈদে প্রিমিয়ার ব্যাংকের বিশেষ অফার
ঈদ উৎসবের কেনাকাটায় নগদ টাকার ঝামেলা এড়িয়ে কার্ড ব্যবহার এখন অনেকের কাছেই পছন্দের শীর্ষে। কারণ কার্ডে লেনদেন বেশ সহজ, কাঁড়ি কাঁড়ি টাকা নিয়ে আর শপিং করতে হয় না। তাই এবারের ঈদ উৎসবের কেনাকাটায় বাড়তি আনন্দ যোগ করতে বিশেষ অফার চালু করেছে দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি।
রমজান মাসজুড়ে পাঁচ তারকা হোটেল, রেস্টুরেন্ট, লাইফস্টাইল, ফ্যাশন, গ্রোসারি ও অনলাইন কেনাকাটায় প্রিমিয়ার ব্যাংক কার্ডে রয়েছে আকর্ষণীয় সব ডিসকাউন্ট, ক্যাশব্যাক ও শূন্য ইএমআইয়ের সুবিধা। ব্যাংকের গ্রাহকদের জন্য রয়েছে সিলেক্টেড লাইফস্টাইল ও জুতার ব্র্যান্ডে সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড়, সিলেক্টেড গ্রোসারি মার্চেন্টে সর্বোচ্চ ২৫ হাজার টাকার ইলেকট্রনিক ভাউচার।
ঢাকার গুলশানে অবস্থিত পাঁচ তারকা হোটেল ম্যারিয়ট ইন্টারন্যাশনালের প্রাইম পার্টনার হিসেবে প্রিমিয়ার ব্যাংক নিয়ে এসেছে রমজানের বিশেষ অফার। সঙ্গে থাকছে গুলশান বেকিং কোম্পানি (জিবিসি) লবি ক্যাফেতে ইফতার বক্স, যা শুরু ৬ হাজার ৫০০ টাকা থেকে। বাহার মাল্টি কুইজিন বুফে রেস্টুরেন্টে ইফতার ও ডিনারে একটি কিনলে একটি ফ্রি থেকে শুরু করে একটি কিনলে দুটি ফ্রি পর্যন্ত অফার প্রিমিয়ার ব্যাংক কার্ডের ওপরে, তাও মাত্র ৯ হাজার ৯৯৯ টাকায়। এছাড়া সুহুর বুফেতে একটি কিনলে দুটি ফ্রি অফার ৬ হাজার ২০০ টাকায়।
প্রিমিয়ার ব্যাংকের স কার্ডহোল্ডার হোটেল রেনেসাঁ, সিক্স সিজন্স, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, লা মেরিডিয়ান, আমারি, ঢাকা রিজেন্সি, হলিডে ইন, লেকশোর হোটেল, রেইন ট্রি, হোটেল সারিনাসহ সারা দেশে বিভিন্ন তারকা হোটেলে বুফে ইফতার ও ডিনারে একটি কিনলে তিনটি ফ্রি পর্যন্ত বুফে অফার পাচ্ছেন। এছাড়া প্রিমিয়ার ব্যাংকের কার্ড ব্যবহার করে বুখারা, পিৎজা ইন, বারবিকিউ, হাক্কা কিচেন, সী-শেলসহ নির্দিষ্ট রেস্টুরেন্টে মিলবে ১০-২০ শতাংশ পর্যন্ত ছাড়।
লাইফস্টাইল পার্টনার শপে প্রিমিয়ার ব্যাংকের কার্ডহোল্ডাররা ৫০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। এছাড়া গহনার দোকানে মজুরিতে ৫১ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। বড় বড় শহরের হোটেল কিংবা রিসোর্টে রুম রেন্টের ওপর ৫৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
অফার সম্পর্কে প্রিমিয়ার ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আবু জাফর বলেন, ‘এবারের রমজান ও ঈদের অফারগুলোয় কেনাকাটার ক্ষেত্রে সব ক্যাটাগরি অন্তর্ভুক্ত থাকায় আমাদের গ্রাহকরা তাদের পরিবার-পরিজনদের নিয়ে এ উৎসবকে আরো বর্ণিল করে তুলতে পারবেন।’
Posted ৫:০২ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam