| শনিবার, ০৮ মার্চ ২০২৫ | প্রিন্ট | 66 বার পঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের সভা অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক পর্ষদের ৩৯১তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ কে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বেশকিছু সংখ্যক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন দেয়া হয়। সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও মহিউদ্দিন আহমেদ, পরিচালকরা ড. আনোয়ার হোসেন খান, মো. সানাউল্লাহ সাহিদ, মো. আব্দুল বারেক, আব্দুল হালিম, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান, ফকির আখতারুজ্জামান, মো. মশিউর রহমান চমক, স্বতন্ত্র পরিচালক একরামুল হক, নাসির উদ্দিন আহমেদ ও মো. রিয়াজুল করিম, এমডি মোসলেহ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার।
Posted ৬:১৫ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam