| শনিবার, ০৮ মার্চ ২০২৫ | প্রিন্ট | 57 বার পঠিত
ফার্স্ট ফাইন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে শাহ মো. আব্দুল বারীর যোগদান
গত ৪ মার্চ ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন শাহ মো. আব্দুল বারী।
তিনি ১৯৮৮ সালে ন্যাশনাল ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। বিভিন্ন সময়ে প্রাইম ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক এবং এক্সিম ব্যাংকে কর্মরত অবস্থায় শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক প্রধান ও প্রধান কার্যালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ ৩৬ বছরেরও অধিক পেশাগত জীবনে সর্বশেষ তিনি এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Posted ৭:০০ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam