| রবিবার, ০৯ মার্চ ২০২৫ | প্রিন্ট | 68 বার পঠিত
ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্কে ২ হাজার কোটি টাকা ডিপোজিট
চলতি বছরের ফেব্রুয়ারিতে ২ হাজার কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন করেছে ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্ক। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডিএমডি ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাকসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন সিনিয়র জোনাল হেড-নর্থ একেএম তারেক, সিনিয়র জোনাল হেড-সাউথ তাহের হাসান আল মামুন এবং ব্রাঞ্চ নেটওয়ার্কের রিজিওনাল হেড, ক্লাস্টার হেড ও ব্রাঞ্চ ম্যানেজাররা। ব্রাঞ্চ নেটওয়ার্কের এমন অর্জন সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ডিএমডি শেখ মোহাম্মদ আশফাক বলেন, ‘গ্রাহক আমানতে লক্ষণীয় প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে আমাদের সাফল্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে, গ্রাহকদের সঙ্গে সম্পর্ক ও যোগাযোগ। ব্রাঞ্চ নেটওয়ার্কের সম্প্রসারণ, গ্রাহকসেবার উন্নয়ন এবং ডিজিটাল ব্যাংকিং সেবার আধুনিকায়নে অব্যাহত প্রচেষ্টাই এ প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করেছে।’ ডিপোজিটের এ অনন্য মাইলফলক ২০২৫ ও পরবর্তী বছরগুলোয় আরো বড় ধরনের সাফল্য অর্জনে সাহায্য করবে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি।
Posted ৪:২১ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam