শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নিবন্ধন নবায়ন না করে কার্যক্রম পরিচালনা করায় গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের কারণ দর্শানোর নোটিশ

  |   বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   88 বার পঠিত

নিবন্ধন নবায়ন না করে কার্যক্রম পরিচালনা করায় গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের কারণ দর্শানোর নোটিশ

নিবন্ধন নবায়ন না করে কার্যক্রম পরিচালনা করায় গোল্ডেন লাইফকে কারণ দর্শানোর নোটিশ

নিবন্ধন সনদ নবায়ন না করে বীমা ব্যবসা পরিচালনা করায় গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে কেন আইনগত পদক্ষেপ নেয়া হবে না তার ব্যাখ্যা চেয়ে নোটিশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। গত ৫ মার্চ কর্তৃপক্ষের পরিচালক (নিবন্ধন ও ব্যবস্থাপনা, লাইফ) আহম্মদ এহসান উল হান্নান স্বাক্ষরিত ওই নোটিশ কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো হয়।

নোটিশে বলা হয়, কোম্পানিটি ২০২৫ সালের নিবন্ধন সনদ নবায়ন না করে বীমা আইন, ২০১০-এর ৮ ধারার বিধান লঙ্ঘন করে বীমা ব্যবসা পরিচালনা করছে।
অথচ, বীমা আইন, ২০১০-এর ৮ (১) ধারানুসারে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের লাইসেন্স ব্যতীত কেউ বীমা ব্যবসা সংক্রান্ত কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না। আইনের ১১ ধারার বিধান অনুযায়ী, বীমাকারীকে কোনো বছরের নিবন্ধন নবায়নের আবেদন পূর্ববর্তী বছরের ৩০ নভেম্বরের পূর্বে বিধি দ্বারা নির্ধারিত ফি প্রদানসহ জমা দিতে হয়।

কিন্তু গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ২০২৫ সালের নিবন্ধন সনদ নবায়নের আবেদন এখন পর্যন্ত আইডিআরএ দাখিল করেনি। নিবন্ধন সনদ নবায়ন না করে বীমা ব্যবসা পরিচালনা করা বীমা আইনের সুস্পষ্ট লঙ্ঘন, যা আইনত দন্ডনীয়।

“এমতাবস্থায়, ২০২৫ সালের নিবন্ধন সনদ নবায়ন না করে বীমা আইন, ২০১০-এর ৮ ধারার বিধান লঙ্ঘন করে বীমা ব্যবসা পরিচালনা করায় আপনার কোম্পানির বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা যথাযথ প্রমাণকসহ ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।”
কোম্পানিটির চেয়ারম্যানকেও এই নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com