| শনিবার, ১৫ মার্চ ২০২৫ | প্রিন্ট | 63 বার পঠিত
প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর দর বেড়েছে ২২ শতাংশ
বীমা খাতের তালিকাভুক্ত প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের গত সপ্তাহ শেষে শেয়ারদর ২১ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৪৩ টাকা ৩০ পয়সায়, আগের সপ্তাহে যা ছিল ৩৫ টাকা ৫০ পয়সা। এতে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) প্রাইম ইসলামী লাইফের মোট আয়ের তুলনায় বীমা দাবিসহ মোট ব্যয় ৭৭ কোটি ৭২ লাখ ৯০ হাজার টাকা বেশি হয়েছে। গত বছরের একই সময়ে এ খাতে ৭৯ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকা বেশি ব্যয় হয়েছিল। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির জীবন বীমা তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৬৭৯ কোটি ৬২ লাখ ১০ হাজার টাকায়। যেখানে ৩০ সেপ্টেম্বর ২০২৩ শেষে এর পরিমাণ ছিল ৬৯১ কোটি ৯২ লাখ ৪০ হাজার টাকা।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ। এর আগে ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। তার আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।
২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ইসলামী লাইফের অনুমোদিত মূলধন ৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৩০ কোটি ৫২ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ৫ লাখ ২০ হাজার ২৩০। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩৬ দশমিক শূন্য ৮ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩২ দশমিক ২৮ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ১৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩১ দশমিক ৪৮ শতাংশ শেয়ার রয়েছে।
Posted ৪:২৭ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam