| মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ | প্রিন্ট | 64 বার পঠিত
রেমিট্যান্স ফেয়ার উদ্বোধন করতে আজ নিউইয়র্ক পৌঁছবেন গভর্নর
চতুর্থ বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার উদ্বোধন করতে আজ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পৌঁছবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। আগামী ১৯ ও ২০ এপ্রিল দুই দিনব্যাপী অনুষ্ঠিতব্য এ প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। বাংলাদেশ ইউএসএ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিইউসিসিআই) ও ইউএসএ-বাংলা বিজনেস লিংক যৌথভাবে এ মেলার আয়োজক। সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। এবারের মেলা নিউইয়র্কে বাংলাদেশীদের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত জ্যাকসন হাইটের সানাই রেস্তোরাঁ ও পার্টি হলে অনুষ্ঠিত হবে। রেমিট্যান্স ফেয়ারের এবারের প্রতিপাদ্য ‘বৈধ রেমিট্যান্স, উন্নত বাংলাদেশ’।
Posted ৪:২৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam