শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

৩ বীমা কোম্পানির মুখ্য নির্বাহীর নিয়োগ অনুমোদন

  |   বুধবার, ১৯ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   81 বার পঠিত

৩ বীমা কোম্পানির মুখ্য নির্বাহীর নিয়োগ অনুমোদন

৩ বীমা কোম্পানির মুখ্য নির্বাহীর নিয়োগ অনুমোদন

নন-লাইফ বীমা খাতের ৩ কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগ অনুমোদন করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। এর মধ্যে দু’টিতে নবায়ন এবং একটিতে নতুন নিয়োগ দেয়া হয়েছে। রোববার (১৬ মার্চ) এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট বীমা কোম্পানিগুলোকে পাঠানো হয়েছে।

তথ্য অনুসারে, ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে পুনর্নিয়োগ পেয়েছে তালুকদার মো. জাকারিয়া হোসেন।  ২০২৫ সালের ৫ জানুয়ারি থেকে ২০২৮ সালের ৪ জানুয়ারি পর্যন্ত ৩ বছরের জন্য তার নিয়োগ নবায়ন অনুমোদন করা হয়েছে।

অপরদিকে জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে পুনর্নিয়োগ পেয়েছে মুহাম্মদ আবু বক্কর সিদ্দিক। তার নিয়োগ নবায়ন অনুমোদন করা হয়েছে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে ২০২৮ সালের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ৩ বছর।

আর গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে নতুন করে নিয়োগ পেয়েছে ফিনিক্স ইন্স্যুরেন্সের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জামিরুল ইসলাম। ২০২৫ সালের ১৩ মার্চ থেকে ২০২৮ সালের ১২ মার্চ পর্যন্ত ৩ বছরের জন্য তার নিয়োগ অনুমোদন করা হয়েছে।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র উপ-পরিচালক (নন-লাইফ) মো. সোলায়মান স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক ৩টি চিঠি আজ মঙ্গলবার (১৮ মার্চ) কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:১৮ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com