শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নোকিয়া স্মার্টফোন কিনতে বিকাশের গ্রাহকেরা যেভাবে সিটি ব্যাংকের ঋণ পাবেন

  |   সোমবার, ২৪ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   68 বার পঠিত

নোকিয়া স্মার্টফোন কিনতে বিকাশের গ্রাহকেরা যেভাবে সিটি ব্যাংকের ঋণ পাবেন

নোকিয়া স্মার্টফোন কিনতে বিকাশের গ্রাহকেরা যেভাবে সিটি ব্যাংকের ঋণ পাবেন

নোকিয়া স্মার্টফোন কিনতে মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশের গ্রাহকদের ঋণ দেবে বেসরকারি খাতের সিটি ব্যাংক। বিকাশ অ্যাপের পে লেটার সেবা ব্যবহার করে গ্রাহকেরা এই নোকিয়া ফোন কিনতে পারবেন। বিকাশের যেসব গ্রাহক ঋণ পাওয়ার যোগ্য হয়েছেন, তারা এ সুবিধা পাবেন। এমএফএস প্রতিষ্ঠানটির এ ধরনের গ্রাহক আছে প্রায় ৪০ লাখ। এর বাইরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদেরও এই ঋণের আওতায় আনা হয়েছে।

বিকাশ ও সিটি ব্যাংক

এ ব্যাপারে সিটি ব্যাংক ও সেলেক্সট্রা লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি অংশীদারত্ব চুক্তি সই হয়েছে। দেশজুড়ে গ্রাহকদের জন্য স্মার্টফোন আরও সহজলভ্য করার লক্ষ্যে চুক্তিটি করা হয়। বাংলাদেশে নোকিয়া ও এইচএমডি মোবাইলের উৎপাদক ও পরিবেশক হলো সেলেক্সট্রা লিমিটেড। এই চুক্তির ফলে বিজিবি সদস্যরাও এখন ‘বিকাশ পে লেটার’ সেবা ব্যবহার করে সহজ কিস্তিতে নিজেদের পছন্দের নোকিয়া স্মার্টফোন কিনতে পারবেন। এ ক্ষেত্রে অর্থায়ন করবে সিটি ব্যাংক।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৫ পূর্বাহ্ণ | সোমবার, ২৪ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com