শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ব্যাংক এশিয়ার এএমডি হলেন নূরুল্লাহ চৌধুরী

  |   বুধবার, ০৯ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   211 বার পঠিত

ব্যাংক এশিয়ার এএমডি হলেন নূরুল্লাহ চৌধুরী

ব্যাংক এশিয়ার এএমডি হলেন নূরুল্লাহ চৌধুরী

ব্যাংক এশিয়া পিএলসিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও চিফ হোলসেল ব্যাংকিং অফিসার হিসেবে যোগ দিয়েছেন নূরুল্লাহ চৌধুরী। এর আগে তিনি সিটি ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও করপোরেট ব্যাংকিং প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।ব্যাংক খাতে নূরুল্লাহ চৌধুরীর রয়েছে ২৭ বছরের বেশি অভিজ্ঞতা। তিনি হোলসেল ব্যাংকিং, ক্যাশ ম্যানেজমেন্ট, সিন্ডিকেশন ফাইন্যান্সিং, অফশোর ব্যাংকিং, সাপ্লাই চেইন ফাইন্যান্সিং, নন-পারফর্মিং লোন ম্যানেজমেন্টসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যাংকিং ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছেন।

নূরুল্লাহ চৌধুরী তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন বাহরাইনের শামিল ব্যাংক ইসিতে। পরবর্তী সময়ে তিনি ব্যাংক আল-ফালাহ এবং সিটি ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। যেখানে তিনি তার বিচক্ষণতা, উৎকর্ষ, দায়িত্বশীলতা দিয়ে প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

নূরুল্লাহ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক এবং যুক্তরাষ্ট্র থেকে ফাইন্যান্সে বিএস ডিগ্রি অর্জন করেছেন।

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:০০ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ এপ্রিল ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com