শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কমিউনিটি ব্যাংক ও সিএমপির মধ্যে চুক্তি স্বাক্ষর

  |   মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   125 বার পঠিত

কমিউনিটি ব্যাংক ও সিএমপির মধ্যে চুক্তি স্বাক্ষর

কমিউনিটি ব্যাংক ও সিএমপির মধ্যে চুক্তি স্বাক্ষর

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে সিএমপি কমিশনার হাসিব আজিজ এবং কমিউনিটি ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) মো. আব্দুল কাইয়ুম খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এর আওতায় সিএমপির ট্রাফিক মামলার জরিমানা সংগ্রহ করবে কমিউনিটি ব্যাংক। অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন, অর্থ ও ক্রাইম) মো. হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আসফিকুজ্জামান আকতারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে কমিউনিটি ব্যাংকের পক্ষে ছিলেন সিওও সামসুল হক সুফিয়ানী, হেড অব অপারেশনস শরফুদ্দিন মো. রেদওয়ান পাটওয়ারী, এসভিপি ও আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রিয়াজ উদ্দিন, ভিপি ও হেড অব কার্ডস জহির আহমেদ, এসএভিপি ও আন্দরকিল্লা শাখা ব্যবস্থাপক আবদুল্লাহ-আল-মামুন।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com