| বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 181 বার পঠিত
ফ্রিল্যান্সারদের জন্য নতুন হিসাব সেবা চালু করেছে এনসিসি ব্যাংক
দেশের অর্থনীতিতে ফ্রিল্যান্সারদের অন্তর্ভুক্তি ও ভূমিকার বিষয়টি বিবেচনা করে এনসিসি ব্যাংক পিএলসি ‘ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট’ সেবা চালু করেছে। সম্প্রতি হবিগঞ্জের একটি রিসোর্টে ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে নতুন হিসাব সেবাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এ সময় এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দীন, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মীর সাজেদ উল বাসার এফসিএ এবং এমডি এম শামসুল আরেফিন উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ডিএমডিসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা। পার্সোনাল লোন ও ক্রেডিট কার্ডসহ বিভিন্ন সুবিধা সংবলিত ‘ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট’ সেবাটি তরুণদের এ পেশার প্রতি আরো বেশি উদ্বুদ্ধ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
Posted ৫:০৭ পূর্বাহ্ণ | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam