| শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 78 বার পঠিত
বিআইএর ব্যাংকান্স্যুরেন্স কর্মশালায় মিডল্যান্ড ব্যাংক কর্মকর্তাদের অংশগ্রহণ
বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি (বিআইএ) কর্তৃক আয়োজিত ব্যাংকান্স্যুরেন্স বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছেন মিডল্যান্ড ব্যাংক পিএলসির কর্মকর্তারা। রাজধানীর মহাখালীতে বিআইএ কার্যালয়ে গতকাল তিন দিনব্যাপী এ কর্মশালার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মিডল্যান্ড ব্যাংকের এমডি ও সিইও মো. আহসান-উজ জামান। বিশেষ অতিথি ছিলেন লাইফ ইন্স্যুরেন্স করপোরেশন বাংলাদেশ লিমিটেডের (এলআইসি বাংলাদেশ) এমডি ও সিইও শাশ্বত রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইএর প্রধান অনুষদ সদস্য এসএম ইব্রাহিম হোসাইন। এ সময় মিডল্যান্ড ব্যাংকের রিটেইল ডিস্ট্রিবিউশন প্রধান ও প্রধান ব্যাংকান্স্যুরেন্স কর্মকর্তা মো. রাশেদ আকতার এবং ব্যাংকান্স্যুরেন্স ম্যানেজার খন্দকার ইমরান হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন বিআইএর অনুষদ সদস্য এএইচএম নাজমুছ শাহাদাৎ ও মো. আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট নির্বাহী ও কর্মকর্তারা।
Posted ৫:১৫ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam