| রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 68 বার পঠিত
বীমা খাতের তিন কোম্পানির পর্ষদ সভা আজ
পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত তিন কোম্পানির পর্ষদ সভা আজ অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
অগ্রণী ইন্স্যুরেন্স: কোম্পানিটির পর্ষদ সভা বেলা ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে অগ্রণী ইন্স্যুরেন্স পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৮৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৩১ পয়সায়।
প্রাইম ইন্স্যুরেন্স: কোম্পানিটির পর্ষদ সভা বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। পাশাপাশি চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে প্রাইম ইন্স্যুরেন্সের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৪৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ৯৩ পয়সায়।
প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির পর্ষদ সভা বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ থেকে ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ৭৫ কোটি ও পরিশোধিত মূলধন ১৬ কোটি ৬৪ লাখ ৩০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৬৬ লাখ ৪৩ হাজার ১৬৬। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩৮ দশমিক ৮২ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১০ দশমিক ৭৫ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫০ দশমিক ৪৩ শতাংশ শেয়ার রয়েছে।
Posted ৪:৩৫ পূর্বাহ্ণ | রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam