শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদের সঙ্গে সোমবার বসছে আইডিআরএ

  |   রবিবার, ২৭ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   58 বার পঠিত

হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদের সঙ্গে সোমবার বসছে আইডিআরএ

হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদের সঙ্গে সোমবার বসছে আইডিআরএ

হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিনের বরখাস্তের আদেশকে কেন্দ্র করে পরিচালনা পর্ষদে সৃষ্ট বিশৃঙ্খলা নিরসনে কোম্পানিটির পরিচালকদের সঙ্গে সভা ডেকেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

আগামী ২৮ এপ্রিল (সোমবার) কর্তৃপক্ষের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হবে বলে ২৫ মার্চ হোমল্যান্ড লাইফ পর্ষদের চেয়ারম্যানকে দেয়া এক চিঠিতে জানিয়েছেন আইডিআরএ’র পরিচালক (উপসচিব) আহম্মদ এহসান উল হান্নান। গত ৪ মার্চ এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের আবেদনের প্রেক্ষিতে তারিখ পরিবর্তন করা হয়।

কোম্পানির চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সকল সদস্যকে এই সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে চিঠিতে তিনি লিখেছেন, “কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুল মতিনকে গত ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে কোম্পানির চাকুরি হতে অব্যাহতি প্রদান প্রসঙ্গে কোম্পানির পরিচালনা পর্ষদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে মর্মে কর্তৃপক্ষের নিকট তথ্য রয়েছে। উক্ত বিশৃঙ্খলা নিরসনের লক্ষ্যে কোম্পানির সার্বিক বিষয়ে কোম্পানির পরিচালনা পর্ষদের সাথে কর্তৃপক্ষের গত ৪ মার্চ তারিখের পূর্ব নির্ধারিত সভা ২৮ এপ্রিল সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে।’

কোম্পানির চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সকল সদস্যকে যথাসময়ে কর্তৃপক্ষের সভাকক্ষ-১ এ উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হল।”

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৮ পূর্বাহ্ণ | রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(313 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com