| রবিবার, ০৪ মে ২০২৫ | প্রিন্ট | 122 বার পঠিত
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং প্যারাসল হেলথ এর চুক্তি
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং প্যারাসল হেলথ ইন্স্যুরটেক সংক্রান্ত উদ্ভাবন এবং ক্ষুদ্র বীমা পরিকল্পের সম্প্রসারণের জন্য একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ জালালুল আজিম এবং পারাসল হেলথ এর ব্যবস্থাপনা পরিচালক সুলতান-উল-আবেদীন মোল্লা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি আনুসারে পারাসল হেলথ স্যান্ডবক্স কাঠামোর মধ্যে নতুন বীমা পণ্য এবং পরিষেবা বিকাশের জন্য প্রগতি লাইফ ইন্স্যুরেন্সকে প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে। পারাসল হেলথ তাদের ডিজিটাল প্ল্যাটফর্মে প্রগতি লাইফের ক্ষুদ্র বীমা পলিসিগুলিকে যুক্ত করবে, যা বীমা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির জন্য জীবন বীমার পরিকল্প আরও সহজলভ্য এবং সাশ্রয়ী হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের এসভিপি (প্রধান, ব্যাংকাসুরেন্স) মোঃ জাহারুল ইসলাম, এবং পারাসল হেলথ এর নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান শিপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Posted ৫:২৪ পূর্বাহ্ণ | রবিবার, ০৪ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam