| সোমবার, ০৫ মে ২০২৫ | প্রিন্ট | 60 বার পঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকের এএমডি হলেন ইমতিয়াজ ইউ আহমেদ
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন ইমতিয়াজ ইউ আহমেদ। এর আগে তিনি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।ইমতিয়াজ ইউ আহমেদ ২০০৩ সালে শাহ্জালাল ইসলামী ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) হিসেবে যোগদান করেন। পরবর্তী সময়ে তিনি ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।ব্যাংকের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এএমডি হিসেবে পদোন্নতি পেয়েছেন ইমতিয়াজ ইউ আহমেদ। ব্যাংক খাতে করপোরেট ব্যাংকিং, রফতানি অর্থায়ন, ঝুঁকি ব্যবস্থাপনা, বিনিয়োগ প্রশাসন, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও নিরীক্ষা, মানবসম্পদ, ট্রেজারি ব্যবস্থাপনা এবং শাখা ব্যাংকিংয়ে তার রয়েছে ব্যাপক অভিজ্ঞতা।
ব্যাংক খাতে ২৫ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন ইমতিয়াজ ইউ আহমেদ শাহ্জালাল ইসলামী ব্যাংক ছাড়াও ইস্টার্ন ব্যাংকে কর্মরত ছিলেন। এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের অধীনে কেপিএমজি রহমান রহমান হকে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
ইমতিয়াজ ইউ আহমেদ ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। পেশাগত উন্নয়নে তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।
Posted ৪:২৩ পূর্বাহ্ণ | সোমবার, ০৫ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam