| মঙ্গলবার, ০৬ মে ২০২৫ | প্রিন্ট | 71 বার পঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকের ৩৯৩তম পর্ষদ সভা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৩৯৩তম সভা সম্প্রতি করপোরেট প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান এ কে আজাদ এতে সভাপতিত্ব করেন। সভায় বেশকিছু বিনিয়োগ প্রস্তাবে অনুমোদন দেয়া হয়। এছাড়া সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক হিসাব বিবরণী অনুমোদন ও শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করা হয়। সভায় পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ছাড়াও পরিচালকদের মধ্যে ছিলেন ড. আনোয়ার হোসেন খান, মো. সানাউল্লাহ সাহিদ, মোহাম্মদ মুসলেহ উদ্দিন খান, মো. আব্দুল বারেক, আব্দুল হালিম, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান, ফকির আখতারুজ্জামান, মো. মশিউর রহমান চমক ও জেবুন নাহার। স্বতন্ত্র পরিচালকদের মধ্যে ছিলেন একরামুল হক, নাসির উদ্দিন আহমেদ ও মো. রিয়াজুল করিম। এছাড়া সভায় ব্যাংকের এমডি মোসলেহ্ উদ্দীন আহমেদ ও কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।
Posted ৬:৪২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam