শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কক্সবাজারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এর বার্ষিক সম্মেলন

  |   মঙ্গলবার, ০৬ মে ২০২৫   |   প্রিন্ট   |   146 বার পঠিত

কক্সবাজারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এর বার্ষিক সম্মেলন

কক্সবাজারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এর বার্ষিক সম্মেলন

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কক্সবাজারের হোটেল কক্স টু-ডে অডিটরিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মুজিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক শাফাফ রহমান সাদ ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইদ্রিস মিয়া তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা।

সম্মেলনে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান শাহেদুজ্জামান চৌধুরী (এফসিএ), পরিচালক কর্নেল ওয়েস হুদা (অবসরপ্রাপ্ত), সন্ধানী লাইফ হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কর্নেল সালেহ আহমেদ (অবসরপ্রাপ্ত), গ্রুপ এ্যাডভাইজার মাহমুদুল বারী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ইদ্রিস মিয়া তালুকদার।

এছাড়াও মনিটরিং ইনচার্জগণ, সুপার স্টার (টপ-১০), রাইজিং ষ্টার (কোটিপতি-০৯) সাইনিং স্টার (কোটিপতি-০২জন), রিন্যুয়াল টপ কালেকশন (টপ-১০) রিন্যুয়াল তৃতীয় বর্ষ টপ পারসিসটেন্সী (৩জন) রিন্যুয়াল চতুর্থ বর্ষ টপ পারসিসটেন্সী (৩জন) সম্মেলনে উপস্থিত ছিলেন।

সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ৫০০ জন ব্যবসা সফল উন্নয়ন কর্মী ও কর্মকর্তাবৃন্ধ অংশগ্রহন করেন। তারা ২০২৫ সালের নতুন রিক্রোটমেন্ট, নবায়ন পারসিসটেন্সী বৃদ্ধির মাধ্যমে ব্যবসায়ীক কার্যক্রম আরো বেগবান করার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে চার ক্যাটাগরিতে শীর্ষস্থান অর্জনকারী উন্নয়ন কর্মকর্তাদেরকে ২০২৪ সালের ব্যবসার উপর ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়।

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com