শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

একেএস খান ফার্মাসিউটিক্যালসের সাথে মেটলাইফের চুক্তি

  |   বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫   |   প্রিন্ট   |   83 বার পঠিত

একেএস খান ফার্মাসিউটিক্যালসের সাথে মেটলাইফের চুক্তি

একেএস খান ফার্মাসিউটিক্যালসের সাথে মেটলাইফের চুক্তি

কর্মীদের জন্য বীমা সুরক্ষা নিশ্চিত করতে মেটলাইফের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে একেএস খান ফার্মাসিউটিক্যালস লিমিটেড। একেএস খান ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কার্যালয়ে সম্প্রতি এই চুক্তি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির আওতায় একেএস খান ফার্মাসিউটিক্যালসের কর্মীরা গুরুতর অসুস্থতা, দুর্ঘটনা, অক্ষমতা ও জীবনহানির ক্ষেত্রে আর্থিক সুরক্ষা পাবেন। বীমা দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক সাফল্য, কাস্টমাইজড বীমা সেবা, অত্যাধুনিক ড্যাশবোর্ড, ক্যাশলেস আউটপেশেন্ট।

এছাড়াও অ্যাম্বুলেন্স সেবা এবং বীমা দাবির দ্রুত পেমেন্ট ও ঝামেলামুক্ত দাবি নিষ্পত্তির আর্থিক সক্ষমতার কারণে নিজেদের কর্মীদের বীমা সেবা দেয়ার ক্ষেত্রে মেটলাইফকে নির্বাচন করেছে একেএস খান ফার্মাসিউটিক্যালস।

বাংলাদেশে মেটলাইফ ৯ শ’রও বেশি প্রতিষ্ঠানের ৩ লাখেরও বেশি ব্যক্তি ও তাদের ওপর নির্ভরশীলদের জন্য বীমা সুরক্ষা নিশ্চিত করে আসছে। ২০২৪ সালে মেটলাইফ বাংলাদেশ ২ হাজার ৮৯৫ কোটি টাকার বেশি বীমা দাবি নিষ্পত্তি করেছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে একেএস খান ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর সামানজার শামা খান এবং মেটলাইফ বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অ্যাসিসটেন্ট ম্যানেজিং ডিরেক্টর ও চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার তৌহিদুল আলম।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com