| রবিবার, ১৮ মে ২০২৫ | প্রিন্ট | 83 বার পঠিত
রিপাবলিক ইন্স্যুরেন্সের ইপিএস কমেছে ১৬%
চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৬ পয়সা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস কমেছে ১৬ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ সমাপ্ত ২০২৪ হিসাব বছরে রিপাবলিক ইন্স্যুরেন্সের পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩১ পয়সা।
সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৩১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৯৬ পয়সা।
২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের সাড়ে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় রিপাবলিক ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৯৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ২৭ পয়সা (পুনর্মূল্যায়িত)। ২০২১ হিসাব বছরের জন্য মোট ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের মোট ১৪ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। এর মধ্যে ৭ শতাংশ নগদ ও ৭ শতাংশ বোনাস লভ্যাংশ। ২০১৯ হিসাব বছরেও শেয়ারহোল্ডারদের ৭ শতাংশ নগদ ও ৭ শতাংশ স্টক লভ্যাংশ দেয় রিপাবলিক ইন্স্যুরেন্স।
২০১৮ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে সাড়ে ১২ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।
২০০৯ সালে পুঁজিবাজারে আসা রিপাবলিক ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৫২ কোটি ৯ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪৩ কোটি ৩৫ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৫ কোটি ২০ লাখ ৯৯ হাজার ১৯৭। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৪০ দশমিক ৪৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২১ দশমিক ৩৮ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৮ দশমিক ১৪ শতাংশ শেয়ার রয়েছে।
ডিএসইতে গতকাল রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ার সর্বশেষ ২৭ টাকায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ২৩ টাকা ৩০ থেকে ৪৩ টাকা ৭০ পয়সায় ওঠানামা করেছে।
Posted ৪:৫৯ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam